এনবিআরের ১০ কর্মকর্তার বিভাগীয় দণ্ড মওকুফ করল অর্থ মন্ত্রণালয়

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সংস্কার আন্দোলনে অংশ নেওয়ার কারণে বিভাগীয় শাস্তির মুখোমুখি হওয়া ১০ জন কর কর্মকর্তার দণ্ড মওকুফ করা হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি) এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করেছে। রবিবার (৬ সেপ্টেম্বর) রাষ্ট্রপতির কাছে দাখিল করা দণ্ড মওকুফের আবেদনের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দণ্ড মওকুফ পাওয়া কর্মকর্তাদের তালিকায় রয়েছেন ইমাম তৌহিদ হাসান শাকিল (উপকর কমিশনার, কর অঞ্চল-২১, ঢাকা), মির্জা আশিক রানা (অতিরিক্ত কর কমিশনার, কর অঞ্চল-দিনাজপুর), মোনালিসা শাহরীন সুমিতা (যুগ্ম কর কমিশনার, কর অঞ্চল-ময়মনসিংহ), মো. মামুন মিয়া (যুগ্ম কর কমিশনার, কর অঞ্চল-যশোর), চাঁদ সুলতানা চৌধুরানী (অতিরিক্ত কর কমিশনার (চলতি দায়িত্ব), কর অঞ্চল-গাজীপুর), সুলতানা হাবীব (অতিরিক্ত কর কমিশনার (চলতি দায়িত্ব), কর অঞ্চল-১২, ঢাকা), মুরাদ আহমেদ (অতিরিক্ত কর কমিশনার, কর অঞ্চল-যশোর), মামুনা খাতুন (যুগ্ম কর কমিশনার, ই-ট্যাক্স ম্যানেজমেন্ট ইউনিট, ঢাকা), মোহাম্মদ মোরশেদ উদ্দীন খান (যুগ্ম কর কমিশনার, কর অঞ্চল-ফরিদপুর) ও মো. জিল্লুর রহমান।

উল্লেখ্য, ২০২৫ সালে এনবিআর সংস্কারের দাবিতে হওয়া ওই আন্দোলনের ফলে দেশের আমদানি-রপ্তানি কার্যক্রম বেশ বড় ধরনের বাধার মুখে পড়েছিল। পরবর্তীতে ব্যবসায়ী নেতাদের মধ্যস্থতায় আন্দোলনটি প্রত্যাহার করা হয়। এই আন্দোলনের সঙ্গে সরাসরি সম্পৃক্ত থাকার অভিযোগে মোট ৩৯ জন কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করেছিল অভ্যন্তরীণ সম্পদ বিভাগ। সেই সময় এনবিআরের তিন সদস্য ও একজন কমিশনারকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছিল।