প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান টকশোতে অংশ নেওয়া দলীয় নেতাদের সঙ্গে মতবিনিময় করেছেন। শুক্রবার রাজধানীর গুলশানে অবস্থিত বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। প্রায় এক ঘণ্টা স্থায়ী এই সভায় দলের শতাধিক নেতা উপস্থিত ছিলেন। এসময় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীও সেখানে উপস্থিত ছিলেন।
মতবিনিময়কালে প্রধানমন্ত্রী উপস্থিত নেতাদের বক্তব্য শোনেন এবং তাদের বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দেন। সরকারপ্রধান বলেন, বিভিন্ন টকশোতে সরকারের বিরুদ্ধে নানা ধরনের মিথ্যা তথ্য উপস্থাপন করা হয়। এই ধরনের অপপ্রচারের যথাযথ ও কার্যকর পাল্টা জবাব দেওয়ার জন্য তিনি নেতাকর্মীদের আহ্বান জানান। এক্ষেত্রে তিনি নেতাদের পর্যাপ্ত তথ্য ও উপাত্ত সংগ্রহ করে টকশোতে যাওয়ার পরামর্শ দেন, যাতে তারা জোরালোভাবে সত্য তুলে ধরতে পারেন।
প্রায় এক ঘণ্টাব্যাপী এই মতবিনিময়ে ১০০ জনের অধিক নেতৃবৃন্দ অংশ নেন।

