বৃটেনের প্রধানমন্ত্রী নির্বাচন পদ্ধতি: জনগণের সরাসরি ভোট নয়

বৃটেনের সংসদীয় শাসনব্যবস্থায় প্রধানমন্ত্রীকে দেশটির জনগণ সরাসরি নির্বাচিত করেন না। এই প্রক্রিয়ায় ভোটাররা মূলত তাদের নিজ নিজ এলাকার প্রতিনিধি হিসেবে হাউস অব কমন্সের ৬৫০ জন সদস্যের মধ্য থেকে একজনকে এমপি হিসেবে নির্বাচিত করেন।

জাতীয় নির্বাচনের পর যে রাজনৈতিক দল হাউস অব কমন্সে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে সক্ষম হয়, অথবা সংখ্যাগরিষ্ঠ সদস্যের সমর্থন নিশ্চিত করতে পারে, সেই দলের নেতাকেই প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়।