স্পিকারের সঙ্গে দেখা করলেন বিএনপি এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে সংরক্ষিত নারী আসনে নির্বাচিত সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি।

বৃহস্পতিবার বেলা পৌনে ২টার দিকে তিনি জাতীয় সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে যান। সেখানে তিনি মিনিট পাঁচেক অবস্থান করেন এবং স্পিকারের সঙ্গে কথা বলেন। সাক্ষাৎ শেষে তিনি কার্যালয় থেকে বেরিয়ে যান।