নৌপথের সুরক্ষায় বাংলাদেশসহ ১৩ দেশ নিয়ে সৌদির নতুন জোট

নৌপথের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশসহ মোট ১৩টি দেশকে নিয়ে একটি নতুন প্রতিরক্ষা জোট গঠনের ঘোষণা দিয়েছে সৌদি আরব। এই জোটটি মূলত বাব এল-মান্দেব প্রণালি, লোহিত সাগর এবং এডেন উপসাগরীয় এলাকায় নৌচলাচলের স্বাধীনতা ও সুরক্ষা নিশ্চিত করার উদ্দেশ্য নিয়ে কাজ করবে।

সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক আনুষ্ঠানিক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে, যৌথ সামুদ্রিক প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করার প্রয়াস থেকেই এই বহুজাতিক সামুদ্রিক প্রতিরক্ষা জোটটি প্রতিষ্ঠা করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) গালফ নিউজের এক প্রতিবেদনে এই জোট গঠনের বিস্তারিত তথ্য তুলে ধরা হয়েছে।