দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারা সরকার নস্যাৎ করে দেবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে দায়িত্বরত অবস্থায় আহত পুলিশ সদস্যদের দেখতে গিয়ে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, আমরা বদ্ধপরিকর, দেশে যেকোনো রকমের অস্থিরতা সৃষ্টির পায়তারাকে আমরা নস্যাৎ করে দেব।
আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রস্তুতি প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, তাদের কাজই হলো সব সময় প্রস্তুত থাকা। আমরা ধরে নিই সব সময় কিছু অস্থিরতা সৃষ্টি হতে পারে, আর সে কারণেই পুলিশ, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে। কিছু শ্রমিক নামধারী ব্যক্তি শ্রমিকের মধ্যে অসন্তোষ সৃষ্টির চেষ্টা করছে বলে মন্তব্য করে তিনি বলেন, অধিকাংশ শ্রমিকই মজুরি বোর্ডের নূন্যতম মজুরি ঘোষণাকে স্বাগত জানিয়েছেন এবং শৃঙ্খলা বজায় রেখেছেন। যারা সীমান্তের ওপার থেকে ঘোষণা দিয়ে জ্বালাও-পোড়াওয়ের চেষ্টা করছে, তারা সফল হবে না। ইউনিয়ন পর্যায়ে বিচ্ছিন্ন কিছু মশাল মিছিলের ঘটনা ঘটলেও, সীমান্তের এপারে কাউকে কোনো অপতৎপরতা চালাতে দেওয়া হবে না বলে তিনি সাফ জানিয়ে দেন। ভারতের এক মন্ত্রীর বাংলাদেশ দখলের বিষয়ে দৃষ্টিপাত করলে তিনি বলেন, এটি পররাষ্ট্র মন্ত্রণালয় দেখবে।
গোপালগঞ্জ ও গাজীপুরে দায়িত্ব পালনকালে আহত পুলিশ সদস্যদের শারীরিক অবস্থার খোঁজ নেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, অনেকে গুরুতর আহত হয়েছেন, কারো কারো হেড ইনজুরি বা হাড় ভাঙার মতো আঘাত রয়েছে। তাদের অনেকের দীর্ঘমেয়াদী চিকিৎসার প্রয়োজন হবে। তিনি আহতদের সাহস জুগিয়েছেন এবং তাদের পুলিশ পদকসহ অন্যান্যভাবে পুরস্কৃত করার প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি উল্লেখ করেন, আইনশৃঙ্খলা বাহিনী অত্যন্ত ধৈর্য সহকারে শ্রমিক অসন্তোষের পরিস্থিতি মোকাবেলা করেছে এবং কোনো শ্রমিক ভাইয়ের গায়ে হাত দেয়নি, যা দেশ-বিদেশে প্রশংসিত হয়েছে।
রাজারবাগ পরিদর্শন শেষে স্বরাষ্ট্রমন্ত্রী পিলখানায় বিজিবি সদর দপ্তরে শহীদ জাকির হোসেন বিজিবি হাসপাতালে যান। সেখানে তিনি আহত বিজিবি সদস্যদের চিকিৎসার খোঁজখবর নেন এবং চিকিৎসকদের সাথে কথা বলেন। এ সময় বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী ও আইজিপি মো. আলী হোসেন ফকির উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ১৭ নভেম্বর গোপালগঞ্জে দায়িত্ব পালনকালে দুর্বৃত্তদের হামলায় খুলনা সেক্টর সদর দপ্তরের নায়েক মো. মনির হোসেন মাথায় গুরুতর আঘাত পান। তাকে প্রথমে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে ২১ নভেম্বর উন্নত চিকিৎসার জন্য পিলখানাস্থ শহীদ জাকির হোসেন বিজিবি হাসপাতালে স্থানান্তর করা হয়। এছাড়া ১৬ নভেম্বর গাজীপুর শিল্পাঞ্চলে দায়িত্ব পালনকালে উচ্ছৃঙ্খল শ্রমিকদের ছোঁড়া ইটের আঘাতে গাজীপুর ব্যাটালিয়নের (৬৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ খালেকুজ্জামান এবং সিপাহী রঞ্জু মিয়া আহত হন। লেফটেন্যান্ট কর্নেল মোঃ খালেকুজ্জামানের ডান হাতের তিনটি আঙুলের হাড় ভেঙে যায় এবং সিপাহী রঞ্জু মিয়ার ডান হাতের হাড় ভেঙে যাওয়াসহ শরীরের বিভিন্ন স্থানে ক্ষত সৃষ্টি হয়। বর্তমানে আহত এই বিজিবি সদস্যরা চিকিৎসাধীন রয়েছেন।
এর আগে গত ১৬ নভেম্বর গাজীপুর শিল্পাঞ্চলে আইন-শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালনকালে উচ্ছৃঙ্খল শ্রমিকদের ছোঁড়া ইটের আঘাতে গাজীপুর ব্যাটালিয়নের (৬৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ খালেকুজ্জামান (৪৭) এবং সিপাহী (সিগন্যাল) রঞ্জু মিয়া (২৫) আহত হন। এতে লেফটেন্যান্ট কর্নেল মোঃ খালেকুজ্জামানের ডান হাতের তিনটি আঙুলের হাড় ভেঙে

