জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় সর্বমোট ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬টি প্রকল্প অনুমোদন পেয়েছে। বুধবার দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
সভা শেষে পরিকল্পনা প্রতিমন্ত্রী সাংবাদিকদের ব্রিফিংকালে জানান, এবারের প্রকল্পগুলোর মধ্যে গ্রামীণ অর্থনীতিকে আরও গতিশীল করার বিষয়টিতে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। তিনি ব্যাখ্যা করেন যে, দেশের উপজেলা, ইউনিয়ন ও গ্রাম পর্যায়ের সড়কগুলোতে মজবুত সেতুর অভাব গ্রামীণ যোগাযোগ ব্যবস্থাকে ব্যাহত করছে, যা সামগ্রিকভাবে জাতীয় অর্থনীতির ওপর নেতিবাচক প্রভাব ফেলছে।
এই সমস্যা সমাধানে এবং প্রান্তিক পর্যায়ে সুষম উন্নয়নের লক্ষ্যে ৮ হাজার ৮৮৮ কোটি টাকা ব্যয়ে ২৫৬টি দীর্ঘ সেতু নির্মাণের একটি বড় প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়া চলতি অর্থবছরের সপ্তম এই একনেক সভায় ঢাকায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ এবং বাংলাদেশ বিমান বাহিনীর ঢাকায় আবাসিক সমস্যার সমাধানে অবকাঠামোগত উন্নয়নের প্রকল্পগুলোও চূড়ান্ত অনুমোদন পেয়েছে।

