তরুণ উদ্যোক্তাদের নতুন ব্যবসায় ২০ লাখ টাকা সহায়তা দেবে বাংলাদেশ ব্যাংক

ভালো ব্যবসায়িক ধারণা থাকলেও পুঁজি ও প্রয়োজনীয় সহায়তার অভাবে যারা উদ্যোগ নিতে পারছেন না, এমন তরুণদের পাশে দাঁড়াতে ‘উদ্যোগ’ কর্মসূচি হাতে নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এই কর্মসূচির আওতায় সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তারা সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন সুবিধা পাবেন।

বাংলাদেশ ব্যাংকের পরিকল্পনা অনুযায়ী, এই অর্থায়নের মধ্যে সর্বোচ্চ ১০ লাখ টাকা ব্যাংকঋণ এবং সর্বোচ্চ ১০ লাখ টাকা অনুদান হিসেবে দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কর্মসূচিটির বিস্তারিত তুলে ধরেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান। এ সময় তার সাথে সহকারী মুখপাত্র শাহরিয়ার সিদ্দিকীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।