সেউতায় অভিবাসী ঢল: ইসরায়েলের কোনো গোপন ভূমিকা আছে কি?

চলতি সপ্তাহের শুরুর দিকে মরক্কো থেকে স্পেনের আফ্রিকা মহাদেশীয় এনক্লেভ সেউতায় প্রবেশের চেষ্টাকালে অন্তত ৭২ জন অভিবাসীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে হাজার হাজার মানুষ সীমান্ত পেরিয়ে সেউতায় প্রবেশ করায় স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ একে দেশের ভৌগোলিক অখণ্ডতার লঙ্ঘন হিসেবে চিহ্নিত করেছেন। ভুক্তভোগী অনেক অভিবাসী গণমাধ্যমকে জানিয়েছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া বিভিন্ন প্ররোচনামূলক পোস্ট তাদের এই ঝুঁকিপূর্ণ যাত্রায় উৎসাহিত করেছে।

জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানি দানন তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় স্পেনকে ভণ্ডামির দায়ে অভিযুক্ত করেছেন। তিনি বলেন, স্পেন অন্যদের উপদেশ দিতে আগ্রহী হলেও সেউতার সংকট সামলাতে গিয়ে নিজেরাই জরুরি অবস্থা ঘোষণা করেছে। ইসরায়েলের বিরুদ্ধে সানচেজ সরকারের কঠোর অবস্থান, বিশেষ করে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া এবং অস্ত্রচুক্তি বাতিলের সিদ্ধান্তের পর দুই দেশের সম্পর্কের টানাপোড়েন স্পষ্ট হয়ে উঠেছে। দানন উল্টো স্পেনকে প্রশ্ন করেছেন যে, তারা কেন এখনো আফ্রিকায় ঔপনিবেশিক এনক্লেভ ধরে রেখেছে।

তবে স্পেনের পরিবহনমন্ত্রী অস্কার পুয়েন্তে সামাজিক যোগাযোগমাধ্যমে এক প্রতিক্রিয়ায় ইঙ্গিত দিয়েছেন যে, ইসরায়েলের প্রতি স্পেনের কঠোর অবস্থানের কারণেই সেউতায় অভিবাসীদের এই ঢল নামানো হয়েছে। কিছু ইসরায়েলপন্থী বিশ্লেষক ও কর্মকর্তার সাম্প্রতিক বক্তব্য এই জল্পনাকে আরও জোরালো করেছে। গত মার্চ মাসে সাবেক পেন্টাগন কর্মকর্তা মাইকেল রুবিন সেউতা ও মেলিলায় মরক্কোর পতাকা উত্তোলনের আহ্বান জানিয়েছিলেন। এছাড়া ইসরায়েলি সংবাদমাধ্যমে আমিন আইয়ুবের একটি লেখায় মরক্কোকে এই এনক্লেভগুলো পুনর্দখলে ইসরায়েলের সহায়তার পরামর্শ দেওয়া হয়েছিল, যেখানে তিনি যুক্তরাষ্ট্র ও স্পেনের মধ্যকার উত্তেজনাকর পরিস্থিতির কথা উল্লেখ করেন।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও সেউতার ঘটনাকে সানচেজ সরকারের অদক্ষতার প্রমাণ হিসেবে আখ্যা দিয়ে সতর্কবার্তা দিয়েছেন। সেউতায় ইসরায়েলের সরাসরি সম্পৃক্ততা এখনো আনুষ্ঠানিকভাবে প্রমাণিত নয়, তবে ইতিহাস সাক্ষ্য দেয় যে অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে গোপনে হস্তক্ষেপ করার নজির ইসরায়েলের রয়েছে। বিশ্লেষকদের মতে, ইসরায়েল একদিকে স্পেনের কথিত দ্বৈত মানদণ্ডের সমালোচনা করে নিজেদের বিতর্কিত কর্মকাণ্ড থেকে দৃষ্টি সরানোর চেষ্টা করছে, অন্যদিকে আব্রাহাম চুক্তির মাধ্যমে মরক্কোর সঙ্গে তাদের কৌশলগত সম্পর্ককে কাজে লাগানোর সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না।

তারা ইসরায়েলকে গণহত্যাকারী রাষ্ট্র বলে আখ্যা দিয়েছে এবং সে অনুযায়ী বড় ধরনের অস্ত্রচুক্তি বাতিল করেছে।.ইউরোপ আরেকটি ব্যর্থ বছর সহ্য করতে পারবে না.একজোট ইউরোপ কি নেতানিয়াহুকে থামাতে পারবে.২০২৪ সালে স্পেন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে।

২০২০ সালে মরক্কো আব্রাহাম চুক্তিতে যোগ দেয় এবং ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে।ড্যানি দাননের মন্তব্যের জবাবে স্পেনের পরিবহনমন্ত্রী অস্কার পুয়েন্তে সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, এখন সবকিছুই অনেকটা পরিষ্কার হয়ে যাচ্ছে।