কৃত্রিম সংকটে বাজারে বাড়তি দামে বিক্রি হচ্ছে বোতলজাত সয়াবিন তেল

দেশের বাজারে কৃত্রিম সংকট তৈরি করে বোতলজাত সয়াবিন তেল বাড়তি দামে বিক্রি করার অভিযোগ উঠেছে। আমদানিকারক ও উৎপাদক কোম্পানিগুলো ভোজ্যতেলের দাম নতুন করে বাড়ানোর উদ্দেশ্যে বাজারে সরবরাহ কমিয়ে দিয়েছে বলে দাবি করছেন খুচরা বিক্রেতা ও ডিলাররা। সরকারিভাবে এক লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ২০৪ টাকা নির্ধারণ করা থাকলেও রাজধানীর বিভিন্ন বাজারে তা ২১০ টাকা পর্যন্ত দরে বিক্রি হচ্ছে।

সরবরাহ সংকটের কারণে অনেক দোকানেই এখন চাহিদা অনুযায়ী এক, দুই ও পাঁচ লিটারের বোতলজাত সয়াবিন তেল পাওয়া যাচ্ছে না। এই সংকটের প্রভাব পড়েছে খোলা বাজারের ওপরও। গত এক সপ্তাহে খোলা সয়াবিন তেলের দাম লিটারে দুই থেকে চার টাকা পর্যন্ত বেড়েছে। বর্তমানে বাজারে খোলা সয়াবিন তেল প্রতি লিটার ১৯০ থেকে ১৯৫ টাকা এবং খোলা পাম তেল ১৭০ থেকে ১৭৫ টাকায় বিক্রি হচ্ছে, যা সরকারি বিপণন সংস্থা টিসিবির তথ্যেও উঠে এসেছে।

রাজধানীর নয়াবাজার, কারওয়ানবাজার, কেরানীগঞ্জের বউবাজার ও কালীগঞ্জ বাজার ঘুরে ব্যবসায়ী ও ক্রেতাদের সঙ্গে কথা বলে এই সংকটের চিত্র স্পষ্ট হয়েছে। খুচরা বিক্রেতারা জানান, কোম্পানিগুলো আগের চেয়ে অনেক কম পরিমাণে বোতলজাত তেল সরবরাহ করছে। কারওয়ানবাজারের বিক্রেতা ইমাম উদ্দিন বাবলু জানান, যেসব এলাকায় বা দোকানে নিয়মিত বাজার তদারকি বা মনিটরিং করা হয়, সেখানে সরবরাহ স্বাভাবিক রাখা হলেও অন্যান্য জায়গায় সরবরাহ কমিয়ে দেওয়া হয়েছে। ফলে বাজারে বাড়তি দামে তেল বিক্রি হচ্ছে। কালীগঞ্জ বাজারের মুদি ব্যবসায়ী ইয়ামিন মোল্লা এবং কেরানিগঞ্জ মডেল টাউনের বাসিন্দা গৃহবধূ আকলিমা জানান, সরবরাহ কমে যাওয়ার অজুহাতে খুচরা পর্যায়ে যথেচ্ছা দামে তেল বিক্রি করা হচ্ছে।

চলতি বছরের শুরু থেকেই ভোজ্যতেলের বাজারে দফায় দফায় সংকট তৈরি হয়েছে। গত এপ্রিলের শেষদিকে বোতলজাত সয়াবিনের দাম লিটারে চার টাকা বাড়িয়ে ১৯৯ টাকা এবং পরবর্তীতে ৩ সেপ্টেম্বর আরও পাঁচ টাকা বাড়িয়ে ২০৪ টাকা নির্ধারণ করা হয়। এরপরও বাজার পরিস্থিতি স্বাভাবিক হয়নি। এরই মধ্যে গত ২০ সেপ্টেম্বর বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন বাণিজ্য সচিবের কাছে নতুন করে দাম সমন্বয়ের প্রস্তাব পাঠিয়েছে। আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধির অজুহাতে বর্তমান দামে সরবরাহ বজায় রাখা কঠিন বলে দাবি করেছে সংগঠনটি। তবে এ বিষয়ে বক্তব্য জানতে একাধিক তেল সরবরাহকারী কোম্পানির কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কাউকে পাওয়া যায়নি।

এই পরিস্থিতি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন কনজুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) নির্বাহী কমিটির ভাইস প্রেসিডেন্ট এসএম নাজের হোসাইন। তিনি অভিযোগ করেন, প্রতিবার দাম বাড়ানোর আগে কোম্পানিগুলো সরবরাহ কমিয়ে বাজারে কৃত্রিম সংকট তৈরি করে। বেশ কিছুদিন ধরে এই অবস্থা চললেও বাণিজ্য মন্ত্রণালয় কোনো কার্যকর পদক্ষেপ না নিয়ে নীরব দর্শকের ভূমিকা পালন করছে, যার ফলে সীমিত ও নিম্ন আয়ের মানুষ চরম চাপের মুখে পড়েছেন।

ভোজ্যতেলের পাশাপাশি গত এক সপ্তাহে অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামও সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে। বাজারে ডিমের দাম ডজনে ১০ টাকা বেড়ে ১৫৫ থেকে ১৬০ টাকায় ঠেকেছে। ব্রয়লার মুরগি গত দুই মাস ধরে কেজিপ্রতি ২০০ টাকায় বিক্রি হচ্ছে। মাছের বাজারে রুই ৩৮০-৪০০ টাকা, পাবদা ৪০০-৪৫০ টাকা, তেলাপিয়া ২৫০-২৬০ টাকা এবং পাঙাশ ২৫০-২৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। কারওয়ানবাজারের সবজি বিক্রেতা শাহানাজ বেগম জানান, তেলের দাম বাড়ার পর সবজির দামও কেজিপ্রতি ৫-১০ টাকা বেড়েছে। ফলের বাজারে ৩০০ টাকার মাল্টা এখন ৪০০ টাকা এবং ৪০০ টাকার ডালিম ৪৫০ থেকে ৪৮০ টাকায় বিক্রি হচ্ছে। ফল বিক্রেতা আল মামুন আশঙ্কা প্রকাশ করেছেন যে ফলের দাম আরও বাড়তে পারে।

চালের বাজারে পোলাও চালের দাম কেজিতে ১০ টাকা কমলেও মিনিকেট ও আটাশ জাতের চালের দাম কেজিতে ২-৩ টাকা বেড়েছে বলে জানিয়েছেন চাঁদপুর রাইস এজেন্সির মেহেদী হাসান। জনতা রাইস এজেন্সির রাসেল মিয়া জানান, চালের দাম আরও বৃদ্ধির আশঙ্কা রয়েছে। তবে টিসিবির শুক্রবারের তথ্য অনুযায়ী, সরু চাল, পাম অয়েল ও ব্রয়লার মুরগির দাম বাড়লেও মসুর ডাল (বড়), দেশি পেঁয়াজ, রসুন, তেজপাতা, বেগুন ও ডিমের দাম কিছুটা কমেছে। তবুও তেল, চাল, মুরগি ও মাছের বাড়তি দামের কারণে সীমিত আয়ের ভোক্তারা দিশেহারা হয়ে পড়েছেন।

খোলা সয়াবিন তেলও গত সপ্তাহে বেড়ে লিটারপ্রতি ১৯০-১৯৫ টাকা এবং খোলা পাম তেল ১৭০-১৭৫ টাকায় উঠেছে। টিসিবির তথ্যেও এমন চিত্রে উঠে এসেছে। কেরানিগঞ্জ মডেল টাউনের বাসিন্দা গৃহবধূ আকলিমা বলেন, বাড়তি দামে কিনতে হচ্ছে সয়াবিন তেলের বোতল। দোকানি বলছেন, কোম্পানি থেকে বোতলজাত সয়াবিনের সরবরাহ কমেছে। একই ধরনের তথ্য দিয়েছেন কালীগঞ্জ বাজারের মুদি ব্যবসায়ী ইয়ামিন মোল্লা। তিনি বলেন, কোম্পানিগুলো থেকে সরবরাহ কমেছে বলে যথেচ্ছা দামে বোতলজাত তেল বিক্রি হচ্ছে।

কারওয়ানবাজারের সবজি বিক্রেতা শাহানাজ বেগম বলেন, তেলের দাম বৃদ্ধির পর সবজির দাম কেজিপ্রতি ৫-১০ টাকা করে বেড়েছে। তেলের মূল্যবৃদ্ধির পর মাল্টার দাম কেজিতে ১০০ টাকা এবং ডালিমে কেজিতে ৭০-৮০ টাকা বেড়েছে। অন্যান্য ফলের দামও বাড়তি। ৩০০ টাকার মাল্টা এখন ৪০০ টাকা এবং ৪০০ টাকার ডালিম ৪৫০-৪৮০ টাকা দাম হাঁকাচ্ছেন বিক্রেতারা। দাম আরো বাড়তে পারে বলে জানিয়েছেন ফল বিক্রেতা আল মামুন।