বাইসাইকেলে চড়ে ৬টি দেশ পাড়ি দিয়ে পবিত্র হজ পালনের উদ্দেশ্যে রওনা হয়েছেন নরসিংদীর বেলাবো উপজেলার তরুণ সজীব তালুকদার ইফরাম। ২৬ বছর বয়সী এই তরুণের দুঃসাহসিক ও মহৎ এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সর্বস্তরের মানুষ। সজীব নরসিংদীর বেলাবো উপজেলার সল্লাবাদ ইউনিয়নের ইব্রাহিমপুর গ্রামের তালুকদার বাড়ির সালাউদ্দিন তালুকদারের ছেলে।
রোববার (৬ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় বেলাবো উপজেলা পরিষদ চত্বর থেকে আনুষ্ঠানিকভাবে তার এই সুদীর্ঘ সফরের যাত্রা শুরু হয়। পরদিন সোমবার সকাল সাড়ে ৮টায় তিনি নরসিংদী সার্কিট হাউস থেকে ঢাকার উদ্দেশ্যে সাইকেল চালিয়ে যাত্রা অব্যাহত রাখেন। এ সময় নরসিংদীতে পৌঁছালে স্থানীয় সর্বস্তরের জনগণ তাকে প্রাণঢালা অভিনন্দন জানান।
বাইসাইকেল চালিয়ে সুদীর্ঘ পথ অতিক্রম করে ২০২৭ সালে সৌদি আরবের পবিত্র মক্কা নগরীতে পৌঁছে হজ পালন করাই সজীবের মূল লক্ষ্য। সৌদি আরব পৌঁছাতে তাকে বাংলাদেশ ছাড়া আরও ৬টি দেশ পাড়ি দিতে হবে। পরিকল্পনা অনুযায়ী, তিনি বাংলাদেশ থেকে বেনাপোল সীমান্ত হয়ে ভারতের কলকাতা ও দিল্লি হয়ে পাকিস্তান, ইরান, ইরাক, কুয়েত এবং সর্বশেষে সৌদি আরবে প্রবেশ করবেন। সৌদি আরবে পৌঁছাতে প্রায় পাঁচ মাস সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।
সজীব এর আগে মালয়েশিয়া, সিঙ্গাপুর, দুবাই, মিশর, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, নেপাল, শ্রীলঙ্কা, মালদ্বীপ, লাওস, কম্বোডিয়া ও আজারবাইজানসহ মোট ১৮টি দেশ ভ্রমণের অভিজ্ঞতা অর্জন করেছেন। এছাড়া বাইসাইকেলে বাংলাদেশের ৬৪ জেলা ভ্রমণ করার পাশাপাশি মাত্র ৪৮ ঘণ্টায় টেকনাফ থেকে তেঁতুলিয়া পৌঁছানোর সাফল্য রয়েছে তার ঝুলিতে।
নিজের অনুভূতি প্রকাশ করে সজীব তালুকদার জানান, ছোটবেলা থেকেই বাইসাইকেলে চড়ে হজে যাওয়ার স্বপ্ন লালন করছিলেন তিনি। অবশেষে সেই স্বপ্ন পূরণের লক্ষ্যেই তার এই যাত্রা। দৈনিক ১৫০ কিলোমিটার পর্যন্ত পথ পাড়ি দেওয়ার সক্ষমতা থাকলেও গড়ে প্রতিদিন ৫০ থেকে ৬০ কিলোমিটার পথ অতিক্রম করার পরিকল্পনা রয়েছে তার। পথিমধ্যে আল্লাহ যেন সব বিপদ-আপদ থেকে রক্ষা করেন, হজ কবুল করেন এবং সুস্থভাবে দেশে ফিরিয়ে আনেন—এ জন্য দেশবাসীর কাছে দোয়া ও ক্ষমা চেয়েছেন তিনি।
বেলাবো উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আজিজ সারতাজ জায়েদ সজীবের এই সাহসিক সিদ্ধান্ত ও হজের সফরের সফলতা কামনা করেছেন। বেলাবো প্রেস ক্লাবের সভাপতি মো. মোশাররফ হোসেন নীলু বলেন, সজীব বেলাবোর তথা পুরো দেশের গৌরব। এর আগেও সে ৪৮ ঘণ্টায় টেকনাফ থেকে তেঁতুলিয়া গিয়ে রেকর্ড গড়েছিল।
সজীবের বাবা সালাউদ্দিন তালুকদার ছেলের এই উদ্যোগে আবেগাপ্লুত হয়ে বলেন, ছেলে দেশের ৬৪ জেলা সাইকেলে ঘুরেছে। বাবা হিসেবে তার এই সিদ্ধান্ত ও মহৎ উদ্যোগে আমি অত্যন্ত আনন্দিত। তরুণ প্রজন্মের অদম্য ইচ্ছাশক্তির জন্য এ যাত্রা এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।
রোববার (৬ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় বেলাবো উপজেলা পরিষদ চত্বর থেকে আনুষ্ঠানিকভাবে তার এই সুদীর্ঘ সফরের যাত্রা শুরু হয়। পরদিন সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টায় তিনি নরসিংদী সার্কিট হাউস থেকে ঢাকার উদ্দেশ্যে সাইকেল চালিয়ে যাত্রা অব্যাহত রাখেন। এ সময় নরসিংদীতে পৌঁছালে স্থানীয় সর্বস্তরের জনগণ তাকে প্রাণঢালা অভিনন্দন

