ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটি পুনর্গঠন করা হয়েছে। বুধবার (১১ নভেম্বর) এই কমিটি পুনর্গঠনের বিষয়টি আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হয়।
পুনর্গঠিত এই বিশেষ কমিটির সদস্যদের তালিকায় রয়েছেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি, ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য মো. আসাদুজ্জামান, বরিশাল-৩ আসনের সংসদ সদস্য জয়নুল আবেদীন, ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনের সংসদ সদস্য মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি এবং ভোলা-১ আসনের সংসদ সদস্য আন্দালিব রহমান পার্থ।
কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য নুরুল হক নুর, চট্টগ্রাম-৫ আসনের সংসদ সদস্য মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, নাটোর-১ আসনের সংসদ সদস্য ফারজানা শারমিন পুতুল, সংরক্ষিত মহিলা আসন-৮ এর সংসদ সদস্য ব্যারিস্টার সাকিলা ফারজানা, বরগুনা-১ আসনের সংসদ সদস্য মো. অলি উল্লাহ এবং ময়মনসিংহ-১ আসনের সংসদ সদস্য সালমান ওমর রুবেল।

