আসিফ আকবরের মন্তব্যের কড়া সমালোচনা করলেন রাশেদ খাঁন

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে নিয়ে গায়ক আসিফ আকবরের দেওয়া বক্তব্যের কড়া সমালোচনা করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। বুধবার (২৬ আগস্ট) রাতে নিজের ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি আসিফের সাম্প্রতিক কর্মকাণ্ড ও বক্তব্যের তীব্র প্রতিবাদ জানান।

একই সঙ্গে রাশেদ খাঁন তার স্ট্যাটাসে মন্তব্য করেন যে, শিল্পী বা তারকাদের কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলে না জড়ানোই উত্তম। আসিফ আকবরের সাম্প্রতিক বিতর্কিত বক্তব্যের প্রেক্ষিতেই তিনি এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন।