সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ৯ বাংলাদেশির মরদেহ বৃহস্পতিবার দেশে আসছে

সৌদি আরবের রিয়াদে একটি সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে প্রাণ হারানো ১৬ জন বাংলাদেশির মধ্যে ৯ জনের মরদেহ আগামীকাল বৃহস্পতিবার (২৭ আগস্ট) দেশে আনা হচ্ছে। বুধবার (২৬ আগস্ট) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ৩৪০ ফ্লাইটে করে মরদেহগুলো বিকেল ৪টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বিমানবন্দরে উপস্থিত থেকে নিহতদের মরদেহ গ্রহণ করবেন।