অর্থ সংকটের কারণে উচ্চশিক্ষা বাধাগ্রস্ত হওয়া মেডিকেল শিক্ষার্থী মোছা. ফাতেমা খানমের পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গত বৃহস্পতিবার ফাতেমা খানমের হাতে ৫ লাখ টাকার আর্থিক অনুদানের অর্থ তুলে দেন প্রধানমন্ত্রী।
নাটোরের বাসিন্দা ফাতেমা খানম নিজের মেধার স্বাক্ষর রেখে চীনের একটি মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেয়েছিলেন। চিকিৎসক হওয়ার স্বপ্ন নিয়ে এগিয়ে যাওয়ার পথে আর্থিক অনটন তার উচ্চশিক্ষার ক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়ায়। বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে এলে তিনি তাৎক্ষণিক সহায়তার উদ্যোগ নেন।
অনুদান দেওয়ার সময় প্রধানমন্ত্রী ফাতেমার পড়াশোনার খোঁজখবর নেন। এছাড়া ভবিষ্যতে পড়াশোনা অব্যাহত রাখতে আরও আর্থিক সহায়তার প্রয়োজন হলে সব ধরনের সহযোগিতা করার আশ্বাসও দিয়েছেন তিনি।

