ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান। আজ শুক্রবার সকালে তাঁকে দেখতে হাসপাতালে যান রাষ্ট্রপতি।
হাসপাতালে অবস্থানকালে রাষ্ট্রপতি মন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তাঁর চিকিৎসার বিষয়ে বিস্তারিত তথ্য জানেন। এ সময় তিনি ড. আবদুল মঈন খানের দ্রুত সুস্থতা কামনা করেন। রাষ্ট্রপতির প্রেস উইংয়ের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
