বিদায়ী নৌপ্রধানের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

বিদায়ী নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান প্রধানমন্ত্রীর দপ্তরে গিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। বুধবার (২২ জুলাই) বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব হাসান শিপুল।

সাক্ষাৎকালে দেশের সামুদ্রিক নিরাপত্তা, সার্বভৌমত্ব রক্ষা, নৌবাহিনীর আধুনিকায়ন এবং জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে। এ সময় প্রধানমন্ত্রী নৌবাহিনীর সক্ষমতা বৃদ্ধি ও পেশাদার বাহিনী হিসেবে এটিকে শক্তিশালী করার ক্ষেত্রে বিদায়ী নৌপ্রধানের দূরদর্শী নেতৃত্বের প্রশংসা করেন।

একই সঙ্গে, দায়িত্ব পালনকালে সার্বিক সহযোগিতা ও দিকনির্দেশনার জন্য বিদায়ী নৌবাহিনী প্রধান প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বৈঠকের পর প্রধানমন্ত্রী বিদায়ী নৌপ্রধানকে নিয়ে মধ্যহ্নভোজ করেন।

উল্লেখ্য, ভাইস অ্যাডমিরাল এম নাজমুল হাসান ২০২৩ সালের ২৪ জুলাই নৌবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন। আগামী ২৩ জুলাই তিনি নতুন নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীমের কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করবেন।