জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের জন্য নতুন মহাপরিচালক (ডিজি) নিয়োগ দিয়েছে সরকার। বুধবার (২৯ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই নিয়োগের আদেশ দেওয়া হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (যুগ্মসচিব) ড. মোহাম্মদ কামরুজ্জামানকে প্রেষণে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের মহাপরিচালক পদে পদায়ন করা হয়েছে। একই সঙ্গে তার চাকরি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
এর আগে জাতীয় জাদুঘরের মহাপরিচালক তানজিম ওয়াহাব জুলাই স্মৃতি জাদুঘরের মহাপরিচালকের দায়িত্ব পালন করে আসছিলেন।

