মিরপুরে ফের পোশাকশ্রমিক-পুলিশ সংঘর্ষ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

রাজধানীর মিরপুরে ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে আজ মঙ্গলবারও সড়কে নেমে বিক্ষোভ করছেন তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা। সকাল সাড়ে ১০টার দিকে মিরপুর-১১ নম্বর মেট্রোস্টেশনের নিচে শ্রমিকেরা জড়ো হয়ে বিক্ষোভ শুরু করলে পুলিশের সঙ্গে তাঁদের সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মিরপুর-১১ নম্বর মেট্রোস্টেশনের পশ্চিম পাশে পুলিশ অবস্থান নিলে মিরপুর-১০, ১২ নম্বর এবং নান্না মার্কেট এলাকার বিভিন্ন গলি থেকে দলে দলে শ্রমিকেরা এসে বিক্ষোভে যোগ দেন। একপর্যায়ে শ্রমিকেরা তিন দিক থেকে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে এবং শ্রমিকদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করার চেষ্টা করে। এ সময় কয়েকজন শ্রমিককে লাঠিপেটা করার ঘটনাও ঘটে।

বিক্ষোভের এক পর্যায়ে শ্রমিকেরা সড়কে কাঠের আসবাব ও বেঞ্চ জড়ো করে আগুন জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। এতে মিরপুর-১১ নম্বর ও আশপাশের এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। এর আগে শনি ও রোববার শ্রমিকেরা মিরপুর-১০, ১১ ও ১২ নম্বর এলাকায় সড়ক অবরোধ করেন। রোববার মিরপুর-১১ নম্বর মেট্রোস্টেশনের নিচে পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে। ওই ঘটনায় পুলিশ বিভিন্ন স্থান থেকে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে। গতকাল সোমবারও শ্রমিকেরা মিরপুরের বিভিন্ন পয়েন্টে সড়কে নামার চেষ্টা করলে পুলিশ বাধা দেয় এবং কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে।

.বিক্ষোভ-ভাঙচুর, ৩য় দিনে ৪ শতাধিক কারখানায় ছুটি .পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল ছোড়ে।

এ ঘটনায় মিরপুর-১১ নম্বর ও আশপাশের এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।.মিরপুরে পুলিশের গাড়ি ভাঙচুরে ৫ মামলা, আজও বিচ্ছিন্নভাবে সড়কে নামার চেষ্টা.প্রত্যক্ষদর্শীরা জানান, মিরপুর-১১ নম্বর মেট্রোস্টেশনের পশ্চিম পাশে পুলিশ সদস্যরা অবস্থান নিয়েছিলেন।