সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের শুক্রবারের (৬ নভেম্বর) প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত এই সময়ের মধ্যে নিশ্চিত হামে অবশ্য কারো মৃত্যু হয়নি।
প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়েছে যে, আলোচ্য সময়ে ১ হাজার ২৩৯ জনের মধ্যে হামের উপসর্গ শনাক্ত হয়েছে এবং ৭৫ জনের দেহে নিশ্চিতভাবে হাম শনাক্ত করা হয়েছে। এই আক্রান্তদের মধ্যে ১ হাজার ১২৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ১ হাজার ২৪১ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে মোট ২ লাখ ৩৬ হাজার ৭১৪ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে। এর মধ্যে নিশ্চিত হামে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৪ হাজার ২৯৪ জন। হামের উপসর্গে এ পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা ১ হাজার ১৭১ জন এবং নিশ্চিত হামে আক্রান্ত হয়ে ১০৫ জনের মৃত্যু হয়েছে।

