দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও আট শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময়ে ল্যাব নিশ্চিত হামে কারও মৃত্যুর ঘটনা ঘটেনি। শনিবার (১০ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে পাঠানো এক বুলেটিনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত এই ২৪ ঘণ্টায় নতুন করে মারা যাওয়া আট শিশুর সবাই ঢাকা বিভাগের। হামের বিভিন্ন উপসর্গ নিয়ে তারা চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
চলতি বছরে বাংলাদেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১২২ জনে। সরকারি তথ্যানুযায়ী, এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে ১০২ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ২০ জনের মৃত্যু হয়েছে।

