প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪: ১৫
ঝালকাঠির কাঁঠালিয়ায় মাদকবিরোধী পৃথক অভিযান চালিয়ে তিনজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার পশ্চিম চেঁচরি এবং পশ্চিম আউড়া গ্রামে এসব অভিযান পরিচালনা করা হয়। আটককৃতদের কাছ থেকে ৩৯ পোটলা গাঁজা এবং আট পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, পশ্চিম চেঁচরি গ্রামে অভিযান চালিয়ে মৃত সুলতান মোল্লার ছেলে মতিউর রহমান মোল্লাকে ৩৯ পোটলা গাঁজাসহ আটক করা হয়। কাঁঠালিয়া থানার উপপরিদর্শক (এসআই) জসিম উদ্দিনের নেতৃত্বে সহকারী উপপরিদর্শক (এএসআই) আলতাফ হোসেনসহ পুলিশের একটি দল এই অভিযানে অংশ নেয়।
একই সময়ে উপজেলার পশ্চিম আউড়া গ্রামে অপর একটি অভিযানে আট পিস ইয়াবাসহ অন্তর হাওলাদার ও মো. জাহিদুল ইসলামকে আটক করা হয়। অন্তর হাওলাদার ওই গ্রামের হুমায়ুন হাওলাদারের ছেলে এবং জাহিদুল ইসলামের বাবার নাম রব বলে জানিয়েছে পুলিশ। এই অভিযানে নেতৃত্ব দেন এসআই মোহন এবং এএসআই আলতাফ হোসেন। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

