শাহজালালে দুবাই ও দিল্লি ফেরত যাত্রীদের ব্যাগে সোনা ও সিগারেট

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের (সিআইআইডি) সি-শিফট বিশেষ অভিযান চালিয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে চালানো এই তল্লাশিতে দুবাই ও দিল্লি থেকে আসা একাধিক যাত্রীর ব্যাগেজ থেকে স্বর্ণালংকার, বিপুল পরিমাণ সিগারেট, গৌরি ক্রিম এবং মোবাইল ফোন জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত এসব পণ্যের মোট বাজারমূল্য প্রায় ৫৫ লাখ ৭৪ হাজার ৫০০ টাকা।

কাস্টমস গোয়েন্দা সূত্র জানায়, দুবাই থেকে এমিরেটসের ইকে০৫৮২ ফ্লাইটে আসা যাত্রী মেহেদী হাসানের ব্যাগেজ তল্লাশি করে ১৪৯ কার্টুন সিগারেট এবং ৪০ কেজি গৌরি ক্রিম জব্দ করা হয়। একই ফ্লাইটের আরেক যাত্রী মোহাম্মদ আব্দুল কাইয়ুমের ব্যাগেজ থেকে ৯৯ গ্রাম ওজনের স্বর্ণালংকার, ১০ কার্টুন সিগারেট এবং ৩ কেজি গৌরি ক্রিম উদ্ধার করা হয়।

অন্যদিকে, দিল্লি থেকে এয়ার ইন্ডিয়ার এআই২৩৭ ফ্লাইটে আসা যাত্রী মোহাম্মদ নওয়াজ শরীফের ব্যাগেজ থেকে ৭০ কেজি গৌরি ক্রিম এবং ৪টি স্মার্টফোন জব্দ করে সি-শিফটের সদস্যরা। সব মিলিয়ে অভিযানে ৯৯ গ্রাম স্বর্ণালংকার, ১৮১ কার্টুন সিগারেট, ১১৩ কেজি গৌরি ক্রিম এবং ৫টি বিভিন্ন মডেলের মোবাইল ফোন আটক করা হয়েছে।

বিমানবন্দরকেন্দ্রিক চোরাচালান রোধে সিআইআইডি তাদের নিয়মিত নজরদারি ও যাত্রী প্রোফাইলিং কার্যক্রম জোরদার করেছে। গোপন তথ্যের ভিত্তিতে ঝুঁকিপূর্ণ ফ্লাইট ও যাত্রী শনাক্ত করে এই ধারাবাহিক অভিযান পরিচালনা করছে সংস্থাটি।

অন্যদিকে, দিল্লি থেকে আগত Air India-এর AI237 ফ্লাইটের যাত্রী মোহাম্মদ নওয়াজ শরীফের ব্যাগেজ তল্লাশি করে ৭০ কেজি গৌরি ক্রিম ও ৪টি স্মার্টফোন আটক করা হয়।