ফেসবুকে ভুয়া ঋণের বিজ্ঞাপন: জামানত নিয়ে প্রতারণায় গ্রেপ্তার ১

সামাজিক যোগাযোগমাধ্যমে ‘গ্রামীন লোন’ নামে একটি প্ল্যাটফর্ম খুলে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা ও অর্থ আত্মসাৎ করে আসছিল একটি চক্র। এই চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ডিবি-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগ। গ্রেপ্তার ওই তরুণের নাম মেহেদী হাসান মাহিন (১৯)।

ডিবি সূত্র জানায়, চক্রটি ফেসবুকে ডিজিটাল ঋণের আকর্ষণীয় বিজ্ঞাপন প্রচার করত। লোনপ্রত্যাশীরা যোগাযোগ করলে তাঁদের একটি নির্দিষ্ট ওয়েবসাইটে অ্যাকাউন্ট খুলতে বলা হতো। এরপর ঋণ অনুমোদনের শর্ত হিসেবে কাঙ্ক্ষিত ঋণের ১০ শতাংশ টাকা জামানত হিসেবে বিকাশ, নগদ বা রকেটের মাধ্যমে পাঠানোর নির্দেশ দেওয়া হতো। একই সঙ্গে ভুক্তভোগীদের জাতীয় পরিচয়পত্রের ছবিও সংগ্রহ করত চক্রটি।

জামানতের টাকা পাওয়ার পর প্রতারণার আরেকটি ধাপ শুরু হতো। ভুক্তভোগীর জন্য একটি ভুয়া ড্যাশবোর্ড তৈরি করা হতো, যেখানে ঋণের আবেদন ও জামানতের টাকার ভার্চ্যুয়াল হিসাব দেখানো হতো। ভুক্তভোগীদের সামনে ঋণের টাকা পাওয়ার হিসাব থাকলেও বাস্তবে তা উত্তোলনের কোনো সুযোগ ছিল না।

তদন্তকারী কর্মকর্তারা জানিয়েছেন, প্রতারণার কাজে বিভিন্ন ব্যক্তির নামে নিবন্ধিত অবৈধ সিম ব্যবহার করা হতো। রমনা মডেল থানায় দায়ের করা একটি মামলার তদন্ত করতে গিয়ে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল ভোর সাড়ে চারটার দিকে জামালপুরের সরিষাবাড়ী এলাকায় অভিযান চালানো হয়। সেখান থেকে মেহেদী হাসানকে গ্রেপ্তার করা হয়।

অভিযানের সময় গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে ৪৮৪টি বিকাশ ও নগদ হিসাব-সংবলিত সিম কার্ড, ৪৬টি স্মার্টফোন, ৮টি ল্যাপটপ, ২৭টি ব্যাংক কার্ড, ৩টি ডায়েরি, ১টি বাটন ফোন ও ২টি ব্যক্তিগত গাড়ি জব্দ করা হয়েছে। এ ছাড়া তাঁর ব্যবহৃত ডিভাইসে ‘গ্রামীন লোন’ ফেসবুক পেজ ও ওয়েবসাইটের ড্যাশবোর্ড সক্রিয় অবস্থায় পাওয়া গেছে। গ্রেপ্তার মেহেদীকে পরে আদালতে পাঠানো হয়েছে।

সেখান থেকে মেহেদী হাসানকে গ্রেপ্তার করা হয়।এ সময় মেহেদীর হেফাজত থেকে একটি ল্যাপটপ, চারটি মুঠোফোন ও বিভিন্ন ব্যক্তির নামে নিবন্ধিত ৬১টি অবৈধ সিম কার্ড জব্দ করা হয়।

তাঁদের মধ্যে গতকাল রাতে যশোরের কোতোয়ালি থানা এলাকা থেকে ছয়জন এবং তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে একই রাতে মাদারীপুরের কালকিনি থেকে চক্রের মূল হোতাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন চক্রের মূল হোতা সাগর শিকদার (৩২), অমল কীর্তনিয়া (৩০), মিথুন সরকার (২৪), সুনীল মৃধা (২৫), কাজী উসরাত আঞ্জুমান (২০), মারুফা (২১) ও মো.