গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের বোয়ালিদহ বকশিগঞ্জ গ্রামে এক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। পারিবারিক সম্পত্তির বিরোধকে কেন্দ্র করে দীর্ঘ ১৬ ঘণ্টা বাড়ির উঠানে পড়ে ছিল এক বৃদ্ধ বাবার মরদেহ।
জানা গেছে, মৃত্যুর পর ভাইয়ের সঙ্গে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে মেয়ে বাবার মরদেহ দাফনে বাধা প্রদান করেন। দীর্ঘ সময় লাশ বাড়ির উঠানে পড়ে থাকার পর, অবশেষে দেড় লাখ টাকার একটি ব্যাংক চেক বোনকে দেওয়ার সমঝোতা হয়। এই চেক পাওয়ার পরেই তিনি বাবার জানাজা ও দাফনের অনুমতি দেন। এরপর মাগরিবের নামাজের পর নিহতের জানাজা অনুষ্ঠিত হয়।

