ব্যাটারিচালিত রিকশা ও ই-রিকশার ব্যাপক ব্যবহারের ফলে দেশে বিদ্যুৎ ব্যবহারের চিরাচরিত ধরনে বড় ধরনের পরিবর্তন এসেছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু জানিয়েছেন, আগে সন্ধ্যা ৭টা থেকে রাত ১২টা পর্যন্ত পিক আওয়ার হিসেবে গণ্য করা হলেও বর্তমানে রাত ১২টার পরও বিদ্যুতের চাহিদা প্রায় ১৮ হাজার মেগাওয়াটে দাঁড়িয়ে থাকে, যা অত্যন্ত অস্বাভাবিক।
বৃহস্পতিবার সিপিডি আয়োজিত ‘বাংলাদেশের জ্বালানি সংকট মোকাবিলা: তাৎক্ষণিক অগ্রাধিকার এবং টেকসই জ্বালানি ভবিষ্যতের পথ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এই তথ্য তুলে ধরেন। তিনি বলেন, সারাদিন চলার পর রাতে বিপুল সংখ্যক ব্যাটারিচালিত যানবাহন একযোগে চার্জে বসানোর ফলে গ্রিডের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি হচ্ছে। এই যানবাহনগুলোকে তিনি ‘গরিবের টেসলা’ হিসেবে অভিহিত করেন।
মন্ত্রী অভিযোগ করে বলেন, এসব যানবাহন চার্জ দেওয়ার জন্য ব্যবহৃত সংযোগের সিংহভাগই অবৈধ বা অননুমোদিত। বিদ্যুৎ বিভাগ এসব অবৈধ সংযোগ চিহ্নিত করে বিচ্ছিন্ন করার কঠোর পদক্ষেপ নিচ্ছে। তবে এই কার্যক্রম চালাতে গিয়ে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা অনেক ক্ষেত্রে বাধার সম্মুখীন হচ্ছেন এবং হামলার শিকার হচ্ছেন।
বর্তমানে এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) ও কারিগরি ত্রুটির কারণে সৃষ্ট গ্যাস ও বিদ্যুৎ সংকট মোকাবিলায় সরকার যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছে বলে মন্ত্রী জানান। তিনি বলেন, আগামী ২০২৯ সালের মধ্যে দেশে নতুন এফএসআরইউ স্থাপন এবং অভ্যন্তরীণ গ্যাস অনুসন্ধান বাড়ানোর দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে সরকার এগোচ্ছে।
ইকবাল হাসান মাহমুদ টুকু আরও বলেন, গত ১৭ বছর অনুসন্ধান কার্যক্রম না চালিয়ে শুধু আমদানির ওপর নির্ভরশীল থাকার কারণে বর্তমান পরিস্থিতি তৈরি হয়েছে। অবকাঠামোগত সীমাবদ্ধতা দূর করতে পারলে সমস্যাটি তীব্র হতো না। তিনি জানান, বর্তমানে আমেরিকা থেকে একটি বড় দল বিনিয়োগের আগ্রহ নিয়ে আসছে এবং তারা এফএসআরইউ খাতে বিনিয়োগ করতে চায়। তাদেরকে দ্রুত আগ্রহের বিষয়ে চিঠি দিতে অনুরোধ করা হয়েছে।
সিপিডির এই আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ গবেষণা সহযোগী ফখরুদ্দিন আল কবীর। অনুষ্ঠানে অ্যাপেক্স ফুটওয়্যারের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নাসিম মঞ্জুর, জ্বালানি বিশেষজ্ঞ ড. ইজাজ হোসেন, বাংলাদেশ ইনডিপেনডেন্ট পাওয়ার প্রডিউসার অ্যাসোসিয়েশনের সভাপতি ডেভিড হাসনাতসহ সংশ্লিষ্ট খাতের বিশেষজ্ঞ ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সিপিডি আয়োজিত ‘বাংলাদেশের জ্বালানি সংকট মোকাবিলা: তাৎক্ষণিক অগ্রাধিকার এবং টেকসই জ্বালানি ভবিষ্যতের পথ’ শীর্ষক আলোচনা সভার প্রধান অতিথির বক্তব্যে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এসব কথা বলেন।
তিনি আরও বলেন, গত ১৭ বছর অনুসন্ধান না করে শুধু আমদানির ওপর ভিত্তি করে দেশটাকে একটি জায়গায় নিয়ে আসা হয়েছে। আবার আমদানির জন্য হলেও যদি ইনফ্রাস্ট্রাকচারটা তৈরি ঠিকমতো করতো, দুটো এফএসআরইউর জায়গায় যদি ৪টি এফএসআরইউ বসাতো, তাহলে আমি মনে করি যে আজকে এই সমস্যাটা আমাদের দেখতে হতো না। আমেরিকা থেকে একটি বড় দল আসছে ইনভেস্ট করার জন্

