নেপালের নির্বাচন কমিশনের প্রতিনিধিদলের সঙ্গে ইসির বৈঠক

বাংলাদেশের নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকে বসেছে নেপালের নির্বাচন কমিশনের ছয় সদস্যের একটি প্রতিনিধিদল। বুধবার বেলা ১১টার দিকে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এই বৈঠকটি শুরু হয়।

বৈঠকে বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে কমিশনের অন্য চারজন সদস্য এবং ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

নেপালের প্রতিনিধিদলে রয়েছেন নির্বাচন কমিশনার ড. জানকী কুমারী তুলাধর ও ড. রাজিব সুব্বা। এছাড়া প্রতিনিধিদলে আরও আছেন সেক্রেটারি কৃষ্ণ প্রসাদ কাপরী, সিনিয়র কম্পিউটার অফিসার অনুপ নৌপানে, ডেপুটি অ্যাটর্নি কমলা কাফলে এবং ইউএনডিপির প্রতিনিধি প্রভাত কুমার।

ইসির কর্মকর্তারা জানিয়েছেন, এই বৈঠকে মূলত আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালট ভোটিং সিস্টেমের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনার কথা রয়েছে।

ইসির কর্মকর্তারা জানিয়েছেন, বৈঠকে অংশ নেওয়া নেপালের নির্বাচন কমিশনের ৬ সদস্যের প্রতিনিধিদলে রয়েছেন নির্বাচন কমিশনার ড. জানকী কুমারী তুলাধর ও ড. রাজিব সুব্বা, সেক্রেটারি কৃষ্ণ প্রসাদ কাপরী, সিনিয়র কম্পিউটার অফিসার অনুপ নৌপানে, ডেপুটি অ্যাটর্নি কমলা কাফলে ও ইউএনডিপির প্রতিনিধি প্রভাত কুমার।