ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সহকারী পুলিশ কমিশনার পদমর্যাদার সাতজন কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক অফিস আদেশে এই রদবদলের বিষয়টি নিশ্চিত করা হয়।
বদলি হওয়া কর্মকর্তাদের নতুন দায়িত্ব অনুযায়ী, পরিবহণ বিভাগের মুশফিকুর রহমান তুষারকে চকবাজার জোনে এবং ট্রাফিক-পল্লবী জোনের তানিয়া সুলতানাকে উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া প্রকিউরমেন্ট বিভাগের শেখ সুরাইয়া ঊর্মিকে পিওএম-পশ্চিমে, চকবাজার জোনের মো. মাহফুজার রহমানকে বঙ্গভবন-নিরাপত্তা-১ এবং নুসরাত ইয়াছমিন তিসাকে ট্রাফিক-পল্লবী জোনে বদলি করা হয়েছে। একই আদেশে মোহাম্মদ সাইফুল ইসলামকে পেট্রোল-ক্যান্টনমেন্টে এবং মো. সাকিলুর রহমানকে গোয়েন্দা-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইমের উত্তর বিভাগে পদায়ন করা হয়েছে।
ডিএমপির জারি করা এই আদেশে সংশ্লিষ্ট কর্মকর্তাদের আগামী ৬ আগস্টের মধ্যেই বর্তমান কর্মস্থলের দায়িত্বভার অর্পণ করে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশনা দেওয়া হয়েছে।

