ডিএমপির নতুন মিডিয়া মুখপাত্র হলেন মো. আকতার হোসেন

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের নতুন মুখপাত্র হিসেবে দায়িত্ব পেয়েছেন উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন। মঙ্গলবার (২৫ আগস্ট) ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

একই আদেশে ডিএমপির উপ-পুলিশ কমিশনার মো. তৌহিদুল আরিফকে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। তাকে পিওএম দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।