বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) কর্মকর্তাদের যুক্তরাষ্ট্র সফরকে কেন্দ্র করে সরকারি নথিতে নজিরবিহীন জালিয়াতির অভিযোগ উঠেছে। কম্পিউটারভিত্তিক প্রশিক্ষণ ব্যবস্থা (সিবিটি) ল্যাব আধুনিকীকরণ প্রকল্পের পণ্য পরীক্ষায় (এফএটি) অংশগ্রহণের জন্য এই সফর নির্ধারিত ছিল। অভিযোগ রয়েছে, বেবিচক চেয়ারম্যানের স্বাক্ষরে অনুমোদিত তিন কর্মকর্তার তালিকার বাইরে গিয়ে চূড়ান্ত সরকারি আদেশে (জিও) নতুন একজনের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। অনুমোদিত প্রতিনিধিকে বাদ দিয়ে এমন এক নির্বাহী পরিচালককে যুক্ত করা হয়েছে, যার নাম প্রাথমিক নথিতেই ছিল না। কার প্রস্তাবে এবং কোন কর্তৃপক্ষের অনুমোদনে এই রদবদল ঘটানো হলো, নথিপত্রে তার কোনো ব্যাখ্যা নেই।
গত ৩০ জুলাই বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক স্বাক্ষরিত স্মারকপত্রে তিনজনের নাম সুপারিশ করা হয়েছিল। তালিকায় প্রথম স্থানে ছিলেন বেবিচকের সদস্য (প্রশাসন) অতিরিক্ত সচিব এসএম লাবলুর রহমান। অন্য দুজন ছিলেন পরিচালক মো. আব্দুল্লাহ কায়সার এবং হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উপপরিচালক স্কোয়াড্রন লিডার এসএম তানজিল আহসান। অথচ ২০ সেপ্টেম্বর বেসামরিক বিমান পরিবহণ মন্ত্রণালয়ের উপসচিব মো. নুরুল হুদা স্বাক্ষরিত চূড়ান্ত জিওতে লাবলুর রহমানের নাম বাদ দিয়ে সিভিল অ্যান্ড ইলেকট্রো-মেকানিক্যাল সার্ভিসেস ইউনিটের (সেমসু) নির্বাহী পরিচালক মো. আবদুল ওয়াদুদকে যুক্ত করা হয়েছে।
এ ঘটনায় বেবিচকের ভেতরে তীব্র তোলপাড় শুরু হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, এটি কেবল বিদেশ সফরের সুযোগ পাওয়া বা না পাওয়ার বিষয় নয়; এর মাধ্যমে কর্তৃপক্ষের অনুমোদিত সিদ্ধান্তের প্রশাসনিক কর্তৃত্ব ও সরকারি নথির অখণ্ডতা প্রশ্নবিদ্ধ হয়েছে। নিয়ম অনুযায়ী, চেয়ারম্যানের স্বাক্ষরিত ফাইল মন্ত্রণালয়ে পাঠানোর পর তাতে কোনো পরিবর্তন আনতে হলে সংশ্লিষ্ট সংস্থাকে অবহিত করে পুনরায় অনুমোদন নেওয়ার কথা, যা এখানে করা হয়নি। বেবিচকের এক সদস্য জানান, চেয়ারম্যানের সই করা ফাইল ও চিঠি মন্ত্রণালয়ে পাঠানোর পর ফেরত এসেছিল এবং পরবর্তীতে দেখা যায় তালিকায় পরিবর্তন আনা হয়েছে।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, সরকারি নথির এমন খেয়ালখুশি পরিবর্তন প্রশাসনিক শৃঙ্খলা ভঙ্গের চরম দৃষ্টান্ত। এর পেছনে কার নোট রয়েছে তা তদন্ত করে ব্যবস্থা নেওয়া প্রয়োজন। এ বিষয়ে জানতে চাইলে উপসচিব মো. নুরুল হুদা দায় এড়িয়ে বলেন, আমরা যেভাবে নাম পেয়েছি সেভাবেই জিও করা হয়েছে। অন্যদিকে, নাম অন্তর্ভুক্ত হওয়া নির্বাহী পরিচালক আবদুল ওয়াদুদ দাবি করেন, চেয়ারম্যান সুপারিশ করলেই যে সেই নাম চূড়ান্ত হবে এমন বাধ্যবাধকতা নেই। মন্ত্রণালয় চাইলে অধীনস্থ প্রতিষ্ঠান থেকে অন্য কাউকেও মনোনয়ন দিতে পারে।
নথিপত্রে আরও বড় ধরনের অসঙ্গতি পাওয়া গেছে। প্রস্তাবিত সূচি অনুযায়ী প্রতিনিধি দলের সফর হওয়ার কথা ছিল ৮ থেকে ১৪ সেপ্টেম্বর। অথচ মন্ত্রণালয় থেকে চূড়ান্ত জিও জারি করা হয়েছে ২০ সেপ্টেম্বর, অর্থাৎ নির্ধারিত সময়ের এক সপ্তাহ পর। এ ধরনের সংবেদনশীল কারিগরি পরীক্ষায় প্রতিনিধি নির্বাচনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞরা। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বর্তমান বিমান পরিবহণমন্ত্রী বিদেশে আছেন এবং তিনি দেশে ফেরার পর পুরো বিষয়টি আনুষ্ঠানিকভাবে তার কাছে তুলে ধরা হবে।
তথ্য অনুযায়ী, বিমানবন্দরের নিরাপত্তা জোরদারসংক্রান্ত সফরের জন্য গত ৩০ জুলাই বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক স্বাক্ষরিত স্মারকপত্রে তিন কর্মকর্তার নাম সুপারিশ করা হয়। এর প্রধান হিসাবে ১ নম্বরে ছিলেন বেবিচকের সদস্য (প্রশাসন) অতিরিক্ত সচিব এসএম লাবলুর রহমান। তালিকার অন্য দুজন ছিলেন পরিচালক ম
নথি অনুযায়ী, বেবিচকের প্রস্তাবিত সূচি অনুযায়ী প্রতিনিধি দলের যুক্তরাষ্ট্র সফরের নির্ধারিত সময় ছিল ২০২৬ সালের ৮ থেকে ১৪ সেপ্টেম্বর। অথচ মন্ত্রণালয় থেকে চূড়ান্ত জিও জারি করা হয় ২০ সেপ্টেম্বর। সরকারি নিয়ম অনুযায়ী যে কোনো বিদেশ সফরের আগেই অনুমোদন ও জিও জারির বাধ্যবাধকতা থাকলেও, নির্ধারিত সময় শেষ হওয়ার পর কেন তা জারি করা হল

