শনিবার থেকে ঢাকায় শুরু হতে যাচ্ছে আন্তর্জাতিক সংলাপ ‘বে অব বেঙ্গল কনভারসেশন-২০২৬’। রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত এই সম্মেলন চলবে ৫ অক্টোবর পর্যন্ত।
সম্মেলনটিতে বিশ্বের ১০০টির বেশি দেশের নীতিনির্ধারক, কূটনীতিক, ব্যবসায়ী, গবেষক, শিক্ষাবিদ, সাংবাদিক ও নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন। বঙ্গোপসাগরকেন্দ্রিক ভূ-রাজনীতি, আঞ্চলিক নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা, অর্থনৈতিক সংযোগ, জলবায়ু পরিবর্তন ও সুশাসনের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো এই আয়োজনে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে।
শুক্রবার সকালে প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস)-এর প্রেসিডেন্ট জিল্লুর রহমান আনুষ্ঠানিকভাবে এই সম্মেলনের সূচনা ঘোষণা করেন।
আগ্রহীরা সম্মেলনের আলোচনার বিষয়বস্তু, সময়সূচি ও আলোচকদের তালিকা সম্পর্কে বিস্তারিত জানতে https://bobc.cgs-bd.com/ ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন। সেখান থেকে সম্মেলনের যাবতীয় তথ্য সম্বলিত বুকলেট সংগ্রহ করা যাবে।

