বিদেশে নিজের এক টাকাও বিনিয়োগের প্রমাণ কেউ দিতে পারলে রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় নিজের ভ্যারিফায়েড ফেসবুক পেজ থেকে লাইভে এসে তিনি এ কথা জানান।
নিজের বিরুদ্ধে সাম্প্রতিক সময়ে যেসব অভিযোগ উঠেছে, সেগুলোকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন আসিফ মাহমুদ। তিনি অভিযোগ করেন, তার ভাবমূর্তি ক্ষুণ্ন করার লক্ষ্যে একটি মহল এসব অপপ্রচার চালাচ্ছে।
উল্লেখ্য, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদোন্নতিতে দুর্নীতি ও অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন (দুদক) তার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে। এই তদন্তের অংশ হিসেবে চার সদস্যের একটি বিশেষ দল গঠন করা হয়েছে এবং সংশ্লিষ্ট বিভিন্ন নথিপত্র তলব করা হয়েছে।

