অপ্রতিম হত্যা: রহস্য উন্মোচনের দাবি পুলিশের, দুপুরে সংবাদ সম্মেলন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগমের একমাত্র ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যাকাণ্ডের রহস্য অনেকটাই উন্মোচিত হয়েছে বলে দাবি করেছে পুলিশ। এ বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে আজ রোববার দুপুর ১২টায় একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। জেলা পুলিশের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে শনিবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন।

তদন্ত–সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, প্রাথমিকভাবে পাওয়া তথ্য ও আলামত বিশ্লেষণ করে পুলিশ অনেকটাই নিশ্চিত হয়েছে যে, অপ্রতিমকে আইফোনের জন্যই হত্যা করা হয়ে থাকতে পারে। জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান শনিবার রাতে জানান, পুরো ঘটনার বিস্তারিত রোববার দুপুর ১২টার সংবাদ সম্মেলনে তুলে ধরা হবে।

বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী অপ্রতিম গত শুক্রবার দুপুরে কুমিল্লার কোটবাড়ির গন্ধমতি এলাকার ভাড়া বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হয়। বন্ধুদের সঙ্গে ছবি তোলার কথা বলে সে মায়ের আইফোন নিয়ে বাসা থেকে বেরিয়েছিল। নিখোঁজের পরদিন শনিবার দুপুরে সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর ইউনিয়নের সানন্দা গ্রামের লালমাই পাহাড়ের একটি নির্জন জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মরদেহের মাথায় আঘাতের চিহ্ন ছিল।

ঘটনার পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিভিন্ন সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে। একটি ফুটেজে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের কাছে অপ্রতিমের সঙ্গে এক কিশোরকে দেখা যায়। পুলিশ ওই কিশোরকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তার দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে শনিবার রাতে অপ্রতিমের মায়ের ব্যবহৃত আইফোনটি উদ্ধার করা হয়। এ ঘটনায় আরও এক কিশোরকে আটক করা হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে।

তাঁর মাথায় আঘাতের চিহ্ন ছিল।.‘এইরকম ১০টা ফোন মুক্তিপণ হিসেবে চাইতি—আমরা দিতাম’.অপ্রতিম নিখোঁজের পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিভিন্ন সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে।

তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে।.৮ মাসে ৩৬ নিখোঁজ শিশুর লাশ উদ্ধার .‘মাকে সান্ত্বনা দেওয়ার মতো একটি শব্দও নেই’