ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার পুত্র সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল এবং শেখ রেহেনার মেয়ে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (১৭ নভেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন দুদকের সচিব মো. সাইদুর রহমান খান।
দুদকের পক্ষ থেকে জানানো হয়েছে, শেখ হাসিনা পরিবারের মোট ১ হাজার ৬২ কোটি টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ ইতিমধ্যে জব্দ করা হয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্রে সজীব ওয়াজেদ জয়ের সম্পদের বিষয়েও তথ্য পেয়েছে দুদক। এই সম্পদের বিস্তারিত বিবরণ পাওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছেন দুদক সচিব।

