শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ বিবেচনায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক : ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের জন্য বাংলাদেশের পাঠানো অনুরোধ পরীক্ষা করে দেখা হচ্ছে বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

শুক্রবার (১৭ জুলাই) দিল্লিতে অনুষ্ঠিত ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।

ব্রিফিংয়ে এক সাংবাদিক জানতে চান, শেখ হাসিনা ও অন্য অভিযুক্ত ব্যক্তিদের প্রত্যর্পণের জন্য বাংলাদেশ আবারও ভারতকে অনুরোধ করেছে বলে জানা যাচ্ছে। এ বিষয়ে দুই দেশের মধ্যে কোনো আনুষ্ঠানিক যোগাযোগ হয়েছে কি না। পাশাপাশি শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণার পরিপ্রেক্ষিতে এ নিয়ে নতুন কোনো আলোচনা হয়েছে কি না, সেটিও জানতে চান তিনি।

জবাবে রণধীর জয়সওয়াল বলেন, ভারত প্রত্যর্পণের জন্য একটি আনুষ্ঠানিক অনুরোধ পেয়েছে। বিষয়টি পরীক্ষা করে দেখা হচ্ছে। তিনি আরও বলেন, সংশ্লিষ্ট আইনগত ও বিচারিক প্রক্রিয়ার আলোকে ওই অনুরোধ বিবেচনা করা হবে।