দেশে ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮ জন

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে রোববার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। মৃতদের মধ্যে দুজন নারী ও একজন পুরুষ রয়েছেন।

একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪৫৮ জন নতুন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৩ জনে। এর মধ্যে ১৮ জন পুরুষ এবং ২৫ জন নারী রয়েছেন। এছাড়া এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ১৩ হাজার ৯৮ জনে পৌঁছেছে।