দেশের সাধারণ বীমা খাতে গ্রাহকদের দীর্ঘদিনের অনিষ্পন্ন বা বকেয়া দাবির পাহাড় জমেছে। বর্তমানে দেশের ৪৬টি সাধারণ বীমা কোম্পানিতে গ্রাহকদের মোট ৩,৪৪৮ কোটি ৪৩ লাখ টাকার দাবি ঝুলে রয়েছে।
উদ্বেগের বিষয় হলো, এই বিশাল অংকের প্রায় ৮০ শতাংশ বা ২,৭৪৬ কোটি টাকাই আটকে আছে মাত্র পাঁচটি বীমা কোম্পানির কাছে। বীমা খাতের এই নাজুক পরিস্থিতিতে গ্রাহকদের আস্থা ফিরিয়ে আনা এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

