বগুড়ায় তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস উপলক্ষে দোয়া মাহফিল

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের কারামুক্তির ১৯তম বার্ষিকী উপলক্ষে বগুড়ায় একটি বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বাদ জোহর বগুড়ার ঐতিহাসিক মহাস্থান মাজার জামে মসজিদে এই কর্মসূচি পালন করা হয়। অনুষ্ঠানটিতে স্থানীয় মুসল্লিদের পাশাপাশি বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন।

দোয়া মাহফিল শুরুর আগে সমবেতদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য এবং কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক এমপি মো. হেলালুজ্জামান তালুকদার লালু। বক্তব্য শেষে তিনি বিশেষ মোনাজাতে অংশ নেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাজাহানপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি বজলুর রহমান নিলু, জিসাস কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন লিটন এবং গাবতলী উপজেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক জসীউর রহমান সোহেলসহ অন্যান্য নেতারা।

এছাড়া শাজাহানপুর উপজেলা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, গাবতলী উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক আরিফুর রহমান মজনু, পৌর যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল লতিফ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সুজা উদ্দিন সুজা এবং উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি সাখাওয়াত হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহতাছিন বিল্লা মুন, সহ-দপ্তর সম্পাদক হাবীবে মিল্লাত ও স্বেচ্ছাসেবক দল নেতা সঞ্জু মিয়াসহ অনেকে।

পুরো দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মহাস্থান মাজার জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মামুনুর রশিদ।