মুন্সীগঞ্জে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

মুন্সীগঞ্জ শিল্পকলা একাডেমির মহড়া কক্ষে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল ৪টায় স্থানীয় সাংস্কৃতিক ঐক্য পরিষদের উদ্যোগে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংস্কৃতিক ঐক্য পরিষদ ও জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি মোজাম্মেল হোসেন সজল, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম ঢালী, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. গোলজার হোসেন, সাংস্কৃতিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক গোবিন্দ চন্দ্র মন্ডল এবং সিনিয়র সহসভাপতি অসিত চক্রবর্তী। এছাড়া সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাবেক সাধারণ সম্পাদক মো. আরিফ মোড়ল, সংগীতশিল্পী সুমন চৌধুরী এবং চিত্রশিল্পী তাহের মাহমুদ ও রতন মৃধা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আরও অংশ নেন ব্যতিক্রম সাহিত্য সাংস্কৃতিক গোষ্ঠীর সভাপতি মাহবুব উল আলম স্বপন, বাউল জাহাঙ্গীর, নৃত্যশিল্পী মেহেদী হাসান, নাট্যশিল্পী কাজী আল আর রেজিয়া নিপা এবং ধলেশ্বরী কলতান সামাজিক সাংস্কৃতিক সংঘের সাধারণ সম্পাদক ও সাংবাদিক মাসুদ রানাসহ স্থানীয় অনেকে।