ভারতের কলকাতার একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় কুষ্টিয়ার এক সাংবাদিকসহ তার পরিবারের চার সদস্য প্রাণ হারিয়েছেন। নিহতরা হলেন কুষ্টিয়া শহরের আড়ুয়াপাড়া এলাকার বাসিন্দা সাংবাদিক দেবাশীষ দত্ত (৪০), তার স্ত্রী আফসানা শারমীন (২৫), তাদের তিন বছরের শিশু সন্তান শর্ণশীষ দত্ত এবং দেবাশীষের শ্বশুর মো. আকরাম আলী (৬৪)।
বুধবার (১৯ আগস্ট) সকালে এই মর্মান্তিক খবর কুষ্টিয়ায় পৌঁছালে স্থানীয় সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে শোকের ছায়া নেমে আসে।

