গাজীপুরে পোশাক কারখানায় ভয়াবহ আগুন, নেভাতে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

গাজীপুরের কাশিমপুর শৈলডুবি এলাকায় অবস্থিত সুপ্রিম গার্মেন্টস নামে একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (২৪ অক্টোবর ২০২৬) সকাল সোয়া ১০টার দিকে কারখানাটটিতে হঠাৎ আগুন লেগে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নেভাতে কাজ শুরু করেছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট।

কাশিমপুর ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার খায়রুল ইসলাম অগ্নিকাণ্ডের বিষয়ে বিষয়টি নিশ্চিত করেন। তবে ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা জানান, তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ, ক্ষয়ক্ষতির কোনো হিসাব কিংবা এতে কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না তা স্পষ্ট হওয়া যায়নি।

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬, ১২:৩৭ পিএম