রাজধানীর মহাখালী বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা সোহাগ পরিবহনের একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার দিবাগত রাত ১২টা ৫৭ মিনিটের দিকে এই দুর্ঘটনাটি ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের তেজগাঁও স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তাদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের কর্তব্যরত কর্মকর্তা শাহজাহান হোসাইন।
তবে বাসটিতে ঠিক কী কারণে বা কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, সে বিষয়ে প্রাথমিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

