প্রশাসনের ২৭৭ জন কর্মকর্তাকে উপসচিব পদে পদোন্নতি প্রদানের সিদ্ধান্ত নিয়েছে সরকার। পদোন্নতি পাওয়ার পরপরই তাদেরকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে ন্যস্ত করা হয়েছে।
সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ নূর-এ-আলম স্বাক্ষরিত দুটি পৃথক প্রজ্ঞাপনে এই পদোন্নতির বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

