অবসরপ্রাপ্ত শিক্ষকদের বকেয়া পরিশোধে ২০৩৫ কোটি টাকা বরাদ্দ

অবসরপ্রাপ্ত বেসরকারি শিক্ষকদের জন্য সুখবর দিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। সরকার তাদের অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্টের বকেয়া অর্থ একযোগে পরিশোধ করার উদ্যোগ গ্রহণ করেছে। শুক্রবার (১৪ আগস্ট) শিক্ষামন্ত্রীর ভেরিফায়েড ফেসবুক পেজে তার এডমিনের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

পোস্টে জানানো হয়, দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে শনিবার (১৫ আগস্ট) থেকে অবসরপ্রাপ্ত বেসরকারি শিক্ষকরা একযোগে তাদের অবসর ও কল্যাণের টাকা পেতে শুরু করবেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় এই বিশাল বকেয়া পরিশোধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ বিষয়ে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানান, শিক্ষকদের চার বছর ধরে জমে থাকা পাহাড়সম বকেয়ার জট কাটাতে সরকার একটি যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে। এরই ধারাবাহিকতায় দেশের ৬৪টি জেলায় একযোগে মোট ২০৩৫ কোটি ৮৬ লাখ টাকা শিক্ষকদের নিজ নিজ ব্যাংক অ্যাকাউন্টে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে।