অষ্টম শ্রেণি পাসে পানি সম্পদ পরিকল্পনা সংস্থায় চাকরির সুযোগ

পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীনস্থ পানি সম্পদ পরিকল্পনা সংস্থা তাদের প্রতিষ্ঠানে নতুন জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি ‘নিরাপত্তা প্রহরী’ পদে মোট ২ জন কর্মী নিয়োগ দেবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

নিয়োগের জন্য আবেদন প্রক্রিয়া ১২ আগস্ট থেকে শুরু হয়েছে। প্রার্থীরা আগামী ১০ সেপ্টেম্বর ২০২৬ তারিখ বিকেল ৫টা পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। উল্লেখ্য যে, অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যমে পাঠানো আবেদন গ্রহণযোগ্য হবে না।

আবেদনকারীদের বয়স ১০ সেপ্টেম্বর ২০২৬ তারিখ অনুযায়ী ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

আগ্রহী প্রার্থীরা http://warpo.teletalk.com.bd/ লিংকে ক্লিক করে বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে এবং আবেদন করতে পারবেন। আবেদনের সময় প্রার্থীদের ৩০০-৩০০ পিক্সেল সাইজের ছবি এবং ৩০০-৮০ পিক্সেল সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে। নির্ধারিত সময়ের পরে এবং অসম্পূর্ণ কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না।

আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য টেলিটক সিমের মাধ্যমে পরীক্ষার ফি বাবদ ৫৬ টাকা পরিশোধ করতে হবে। এই ফি অফেরতযোগ্য এবং আবেদনের ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে।