ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজে ফুল-স্ট্যাক ডেভেলপার পদে নিয়োগ

ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি নতুন কর্মী নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ফুল-স্ট্যাক ডেভেলপার পদে মোট ২ জনবল নিয়োগ দেবে। এই পদে আবেদনের জন্য গত ১০ আগস্ট থেকে প্রক্রিয়া শুরু হয়েছে এবং আগ্রহী প্রার্থীরা আগামী ১৭ আগস্ট, ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

আবেদনের জন্য প্রার্থীদের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অথবা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিষয়ে বিএসসি ডিগ্রিধারী হতে হবে। সেই সাথে ডেটাবেস নিয়ে কাজ করার দক্ষতা থাকা আবশ্যক। আবেদনকারীকে সংশ্লিষ্ট পেশায় কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং বয়স কমপক্ষে ২৮ বছর হতে হবে। নারী ও পুরুষ উভয়ই এই পদের জন্য আবেদন করতে পারবেন।

নিযুক্ত কর্মীর কর্মস্থল হবে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় এবং এটি একটি ফুলটাইম অফিসভিত্তিক চাকরি। বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। এছাড়া প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী প্রভিডেন্ট ফান্ড, মোবাইল বিল, পারফরম্যান্স বোনাস, মুনাফার অংশ, দুপুরের খাবার এবং প্রতি বছর ইনক্রিমেন্টসহ বছরে ২টি উৎসব বোনাসের সুবিধা রয়েছে। আগ্রহী প্রার্থীরা বিস্তারিত বিজ্ঞপ্তি দেখে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।