টিভির পর্দায় পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট ও ক্লাব ফুটবলের লড়াই

ক্রিকেটপ্রেমীদের জন্য আজ টিভির পর্দায় থাকছে ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের মধ্যকার দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনের লড়াই। ম্যাচটি রাত ৮টায় পিটিভি স্পোর্টস এবং ট্যাপম্যাডে সরাসরি দেখা যাবে। এছাড়া আয়ারল্যান্ড ও আফগানিস্তানের মধ্যকার প্রথম ওয়ানডে ম্যাচটি ফ্যানকোড অ্যাপে দুপুর ৩টা ৪৫ মিনিটে সম্প্রচারিত হবে।

লঙ্কা প্রিমিয়ার লিগের কোয়ালিফায়ার ম্যাচে গল গ্যালান্টস ও জাফনা কিংস মুখোমুখি হবে বেলা ৩টা ৩০ মিনিটে। একই টুর্নামেন্টের এলিমেনেটর ম্যাচে রাত ৮টায় খেলবে কলম্বো ক্যাপস ও ক্যান্ডি রয়্যালস, যা স্টার স্পোর্টস ৩ ও ফ্যানকোডে দেখা যাবে। দ্য হান্ড্রেড টুর্নামেন্টের নারী বিভাগে বিকাল ৪টা ৩০ মিনিটে ম্যানচেস্টার সুপার জায়ান্টস বনাম ওয়েলশ ফায়ার এবং পুরুষ বিভাগে রাত ৮টায় একই দলগুলোর ম্যাচ রয়েছে। এছাড়া রাত ১১টা ৩০ মিনিটে ট্রেন্ট রকেটস ও বার্মিংহাম ফিনিক্সের ম্যাচটি স্টার স্পোর্টসে সরাসরি সম্প্রচার করা হবে।

ফুটবল ভক্তদের জন্য আজ থাকছে ইউরোপের বড় ক্লাবগুলোর একাধিক প্রীতি ম্যাচ। বিকাল ৫টায় এসি মিলান বনাম ইন্টার মিলান, কে-লিগ স্টারস বনাম ম্যানচেস্টার সিটি এবং বিকাল ৫টা ৩০ মিনিটে চেলসি বনাম জুভেন্টাস ম্যাচগুলো মাঠে গড়াবে। এছাড়াও রাত ১২টা ৩০ মিনিটে আর্সেনাল বনাম রিয়াল বেটিস এবং রাত ১টায় মায়োর্কা বনাম পিএসজির ম্যাচগুলো ফ্যানকোড ও ইউটিউবে সরাসরি দেখা যাবে।