সাতক্ষীরায় যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ৩, সন্ত্রাসবিরোধী আইনে মামলা

সাতক্ষীরার আশাশুনি থানা পুলিশের একটি বিশেষ অভিযানে এক যুবলীগ নেতাসহ মোট তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ।

গ্রেপ্তারকৃতদের মধ্যে অন্যতম হলেন ১নং শোভনালী ইউনিয়ন যুবলীগের সভাপতি ফরহাদ আহমেদ নয়ন (৪২)। তিনি গোদাড়া গ্রামের নজরুল ইসলাম গাইনের ছেলে। তার বিরুদ্ধে আশাশুনি থানায় সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলা রয়েছে, যার নম্বর ০৭ এবং তারিখ ২৬/০৯।

পুলিশ জানায়, অভিযানে গ্রেপ্তার হওয়া অপর দুজন হলেন বড়দল উত্তরপাড়া গ্রামের রাজ্জাক গাজীর ছেলে জামিরুল গাজী (৩৬) এবং কুল্যা গ্রামের আনছার মল্লিকের ছেলে ফারুখ হোসেন (২৬)। জামিরুল গাজী পাইকগাছা থানার সিআর-১৬৬/২৪ মামলার পরোয়ানাভুক্ত আসামি এবং ফারুখ হোসেন এসসি-১৬২/১৬ মামলার পরোয়ানাভুক্ত আসামি হিসেবে চিহ্নিত।

আশাশুনি থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত এই তিনজনকে বুধবার দুপুরে সাতক্ষীরা আদালতে সোপর্দ করা হয়েছে।