রাজধানীর বাড্ডা লিংক রোডে বৈশাখী পরিবহণের একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে হোসাইন মার্কেটের সামনে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।
বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, “একটি বাসে কে বা কারা আগুন দিয়েছে বলে খবর পেয়েছি। বিস্তারিত খোঁজ খবর নিচ্ছি।”
এদিকে, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন সংস্থাটির কর্মকর্তা শাহজাহান।

