ঝালকাঠি সরকারী কলেজ হলরুমে দেশীয় সাংস্কৃতিক সংসদ ঝালকাঠি জেলা শাখার উদ্যোগে পবিত্র সীরাতুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। রবিবার বিকেলে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এই পুরস্কার বিতরণ করা হয়। এতে প্রতিযোগিতার বিজয়ী ও অংশগ্রহণকারীদের পুরস্কৃত করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর জাহাঙ্গীর হোসেন। এতে প্রধান আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও দেশীয় সাংস্কৃতিক সংসদের সভাপতি সাইফুল্লাহ মানসুর। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আয়োজক সংগঠনের ঝালকাঠি জেলা শাখার সভাপতি অধ্যক্ষ ফরিদুল হক।
দেশীয় সাংস্কৃতিক সংসদ ঝালকাঠি জেলা শাখার প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের বরিশাল অঞ্চল পরিচালক আযাদ আলাউদ্দিন এবং বরিশাল জেলা সেক্রেটারী সাইফুল ইসলাম সাইফী। অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত, নাতে রাসুল (সা.) ও ক্যালিগ্রাফি প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। একই সঙ্গে প্রতিযোগিতায় অংশ নেওয়া প্রত্যেক প্রতিযোগীকেই সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

